1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, নগদ ২২ হাজার ৬২০ টাকা উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, নগদ ২২ হাজার ৬২০ টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

 

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ ২২ হাজার ৬২০ টাকাসহ মো. জামাল উদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন সিংগিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জামাল উদ্দীনের কাছ থেকে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ ২২ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার জামাল উদ্দীন সিংগিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সোহরাব আলী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে ভূল্লী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com