1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার

হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় নেপালের জনজীবন বিপর্যস্ত। বন্যার তোড়ে ভেসে আসা বিপুল সংখ্যক মানুষের মৃতদেহ উদ্ধারের পর সেগুলোর সংরক্ষণ ও শনাক্তকরণ নিয়ে চরম সংকটে পড়েছে স্থানীয় প্রশাসন। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মৃতদেহের চাপ সামলানো দেশটির কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন ও নাওয়ালপরাসি এলাকায় উদ্ধার করা হয়েছে। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে জায়গা সংকুলান না হওয়ায় অনেক মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে স্থানান্তর করতে হয়েছে। এছাড়া পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে ক্রমাগত মৃতদেহ আসায় তাদের মর্গগুলো পূর্ণ হয়ে গেছে। এই পরিস্থিতি সামাল দিতে চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights