1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার

আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে ফিরিয়ে আনার কৌশল হিসেবে জামায়াত দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করার সময় তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো দীর্ঘদিনের জটিল সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সংকট নিরসনে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। অথচ দায়িত্ব নেওয়ার ছয় মাস না পেরোতেই বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা দেশের স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ হলো ভোট। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী পাঁচ বছরে বিএনপি দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। মরিচা ধরে ব্রিজটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। জনদুর্ভোগ লাঘবে দক্ষিণ সিটি করপোরেশন অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করেছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, এই ব্রিজটি খুলে দেওয়ায় এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যদিও এটি দিয়ে যানবাহন চলাচলের সুযোগ নেই, তবে স্থানীয়রা এখন থেকে নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights