1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রগ্রেসিভ লাইফে গ্রাহকদের দাবি পরিশোধে নতুন গতি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৭ বার

আহসান উল্লাহ খান,নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিনের গ্রাহক পাওনা নিষ্পত্তিতে নতুন উদ্যোগ নিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। গ্রাহকদের মাঝে বীমা দাবি, পলিসির ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ পূর্বের ন্যায় পরিশোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার প্রথম ধাপে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধের চেক প্রদান করেছে কোম্পানিটি।

“প্রথম ধাপে ৭ কোটি টাকার চেক প্রদান, পূর্বের ন্যায় পর্যায়ক্রমে পরিশোধ হবে সব গ্রাহকের পাওনা”

শনিবার, ২৯ আগষ্ট ২০২৬ইং রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম হলরুমে আয়োজিত ‘বীমা দাবি নিষ্পত্তি’ চেক প্রদান অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে কোম্পানির আর্থিক সংকট মোকাবিলা, গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং পাওনা নিষ্পত্তিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রগ্রেসিভ লাইফ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব বজলুর রশীদ, এমবিই। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, উদ্যোক্তা পরিচালক জাকারিয়া আহাদ, স্বতন্ত্র পরিচালক মোঃ সেলিম রেজা, এফসিএ, এফসিএস, মোহাম্মদ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ এবং মিস রিজওয়ানা ইউসুফ, ব্যারিস্টার-এট-ল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন।

স্বাগত বক্তব্যে সিইও মোহাম্মদ সাইদুল আমিন বলেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের হতাশ হওয়ার কারণ নেই। গ্রাহকদের বকেয়া দাবি, ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধে কোম্পানি ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিতভাবে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার মাধ্যমে প্রগ্রেসিভ লাইফকে একটি শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বজলুর রশীদ, এমবিই বলেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সকে পুনরায় দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে পরিচালনা পর্ষদ কাজ করছে। আর্থিক সংকট কাটিয়ে উঠে গ্রাহকদের পাওনা দ্রুততম সময়ে পরিশোধ করাই বর্তমান পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর উদ্যোগ ও নির্দেশনার সঙ্গে একাত্ম হয়ে পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা পরিশোধে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হলো। চেয়ারম্যান স্পষ্টভাবে জানান, এটি এককালীন কোনো উদ্যোগ নয়; বরং গ্রাহকদের পাওনা পরিশোধের ধারাবাহিক কার্যক্রমের সূচনা। পর্যায়ক্রমে কোম্পানির সকল গ্রাহকের বীমা দাবি, ম্যাচুরিটি ও অন্যান্য প্রাপ্য অর্থ যথাযথ প্রক্রিয়ায় পরিশোধ করা হবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করা, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠানকে একটি সুসংগঠিত ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে প্রগ্রেসিভ লাইফকে একটি শক্তিশালী ও আর্থিকভাবে স্থিতিশীল জীবন বীমা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।

চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের যে কষ্ট ও অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাই পাওনা নিষ্পত্তির কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হচ্ছে। বিশেষ অতিথিরাও কোম্পানির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁরা গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং কোম্পানির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাহকদের হাতে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধের চেক তুলে দেওয়া হয়। এ সময় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপের এই অর্থ পরিশোধের পরও কার্যক্রম থেমে থাকবে না। পর্যায়ক্রমে সকল গ্রাহকের পাওনা চেক প্রদান ও নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে। প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কর্তৃপক্ষের প্রত্যাশা, নিয়মিত ও পর্যায়ক্রমিক দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং কোম্পানির প্রতি তাদের আস্থা ও বিশ্বাস নতুন করে ফিরে আসবে। একই সঙ্গে এই উদ্যোগ প্রগ্রেসিভ লাইফকে আর্থিকভাবে শক্তিশালী ও দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠানে পরিণত করার পথকে আরও সুগম করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights