1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সান্তাহারে দুই বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০ ট্রে কেক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সান্তাহারে দুই বেকারিকে ১৮ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০ ট্রে কেক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২১ বার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুই বেকারিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সান্তাহার প্রবাসীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সবুজ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার না করা, কালিযুক্ত কাগজে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া একই ধরনের অনিয়মের কারণে নিউ আজাদ বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কালিযুক্ত কাগজে তৈরি ১০ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: কামাল হোসেন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।

কর্তৃপক্ষ জানায়, খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে স্বাস্থ্যবিধি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights