1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ছাত্রশিবিরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ছাত্রশিবিরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২০ বার

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া মহানগর শাখা।

বগুড়া মহানগর শিবিরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি মুহাম্মদ রিয়াজুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসির মোহাম্মদ ত্বহাসহ স্থানীয় ও কেন্দ্রীয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রাজীবুর রহমান পলাশ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শুধু ভালো ফল অর্জন করলেই চলবে না, বরং দেশ ও জাতির কল্যাণে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সুনাগরিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ সমাজকেই নেতৃত্ব দিতে হবে।”

অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights