1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার

সিরাজগঞ্জের কাজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (শুক্রবার ৪ সেপ্টেম্বর) কাজিপুর পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ ( কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। তনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে সনাতনধর্মী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ শ্রীকৃষ্ণের শিক্ষা মানবজীবনে সত্য, ন্যায়, ধর্ম ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। এদেশে বিএনপির আমলে সনাতনধর্মীগণ বেশি স্বাধীনতা নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারছে। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত মনোজ নন্দী। সোনামুখী শিখা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সঞ্জিব রাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক সমীর দেব খোকন। শেষে এক র্যালি অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ নেয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights