1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ ঠা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র এবং কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন।

উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল ও ক্রীড়া শিক্ষক আঃ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী, সরোজ কুমার হালদার, কৃষ্ণ পদ রায়, অমল কুমার শিকদার, চাঁদ সুলতানা, বিউটি পারভিন, মধুমঙ্গল মল্লিক, মো. বেলাল হোসেন, অশোক কুমার সরকার, সঞ্জীব সরকার, মাদ্রাসা সুপার গোলাম রব্বানী, ক্রীড়া শিক্ষক আঃ কাদের, শামীম হাসান, তরিকুল ইসলাম রিপন ও নাঈম আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights