1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার

 

ময়মনসিংহে খাগডহর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে গত ২৪ আগস্ট প্রতিপক্ষের হামলায় বাবজু হত্যাকান্ডের ঘটনায় আজ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকা হইতে দুই ঘন্টাব্যাপি ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে এলাকাবাসী দুই শতাধিক নারী পুরুষ হত্যাকারীদের বিচার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় কোতোয়ালি মডেল থানা পুলিশ আসামীদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের ব্যবস্থার আশ্বাস দিলে মানববন্ধন প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য গত ২৪ আগষ্ট ২০২৬ তারিখে কোতোয়ালী থানাধীন খাগডহর ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ঝগড়া বিবাদ ফিরাইতে গেলে বাদীর ছোট ভাই বাবজু ওরফে বাবলু (২৭)কে বিবাদী সাকিব, রায়হান, মনির, রকি, কামাল সহ অন্যান্যরা সন্ধ্যা ৭ ঘটিকায় খাগডহর আলালের মোড় কান্দাবাড়ী সাকিনস্থ জনৈক সাইফুলের পুকুরের পশ্চিম পাড়ে বাবজুকে কুপিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং ৪/৫জন আহত হয়। গুরুতর জখমী বাবজুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাত ০৯.৪০ ঘটিকার সময় মৃত বলে ঘোষনা করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং ৮৮ তারিখ ২৬/৮২০২৬ ধারা-১৪৮/৩২৩/ ৩২৫/৩২৬/ ৩०৭/७०२/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোর্ড ১৮৬০ এ
১৪ জনের নাম উল্লেখ করে খুনের মামলা রুজু হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights