1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি পেলেন পাঁচ গুণীজন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি পেলেন পাঁচ গুণীজন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার

 

সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গাইবান্ধায় পাঁচ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ বছর ‘গুণীজন সম্মাননা ২০২৫’ পেয়েছেন—সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ড. মো. শহীদুর রহমান, নাট্যকলায় খন্দকার রশিদ আহমেদ, ফটোগ্রাফিতে মো. রফিকুল ইসলাম, কণ্ঠসংগীতে মো. রেজওয়ানুল হক এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনে বালাসী বাউল সঙ্গীত একাডেমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণীর জন্মও হয় না। তাই সমাজে গুণীজনদের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানো সবার দায়িত্ব।

বক্তারা আশা প্রকাশ করেন, সম্মাননাপ্রাপ্তরা ভবিষ্যতেও সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকলায় অবদান রেখে গাইবান্ধাকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights