1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার

 

মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার রূপসা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপসা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রূপসা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ভেটেরিনারি সার্জন বৃষ্টি ইসলাম, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, রূপসা থানা পুলিশের এসআই নাজমুল হুদা।

সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, শেখ লুৎফর রহমান, শ্যামল দাস, শাবানা, মাসুদ আলম, আবু বক্কর সিদ্দিক, কামরুল ইসলাম, শেখ সালাউদ্দিন আহম্মেদ, নাজমা পারভিন, জাবেদা পারভিন, শিপ্রা রানী, পারভিন সুলতানা, আঃ সত্তার, নাসরিন সুলতানা, মোতাহার হোসেন, মোঃ নজরুল ইসলাম, এসএম রাকিবুল ইসলাম, আ: সত্তার খান, সুলতানা জাহান, এসএম কামরুল ইসলাম, লক্ষ্মী রানী, শিক্ষা দপ্তরের মোঃ ফয়সাল, আল মামুন গাজী, মুরাদ শেখ, প্রদীপ দত্ত, শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম সাফা প্রমূখ।

অনুষ্ঠান শেষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন শাহরিয়ার ইসলাম সাফা, দ্বিতীয় স্থান অর্জন করেন জায়মা হায়দার এবং তৃতীয় স্থান অর্জন করেন জামিলা খাতুন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights