1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রেলপথের পাশাপাশি সড়কপথ স্থাপন, পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রেলপথের পাশাপাশি সড়কপথ স্থাপন, পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৬৭ বার

মোঃ খলিলুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি: বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথের সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে দুই দেশের সরকারের। নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর হবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধু প্রীতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। ফলে বদলে যাবে এলাকার আত্ম সামাজিক উন্নয়নের চিত্র। রবিবার চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট রেলপথ পরিদর্শন কালে ভারতীয় রাজশাহী বিভাগীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার রায় উক্ত কথাগুলি বলেছেন। ভারতীয় সহকারি হাইকমিশনার সড়ক পথে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ী জিরো পয়েন্টে রেল সংযোগ স্থাপনা পরিদর্শন কালে রেলের পাশাপাশি ভারতের সাথে সড়ক সংযোগের স্থান পরিদর্শন করেন। এসময় ,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান, জেলা ড্রাগ এসোসিয়েশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেছার উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com