1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৬ বার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন জননেতা শাহ সারোয়ার কবীর এমপি । আজ সোমবার দুপুরে কামারজানি ইউনিয়নের বাটিকামারী, পাটদিয়ারা,কুন্দেরপাড়া, কড়াইবাড়ী চরের বন্যায় প্লাবিত হওয়া এলাকা নৌকা যোগে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআরএর চাল বন্যায় দুর্গত ৫০০ পরিবারের মাঝে এবং শুকনো খাবার ১৫০ টি পরিবারের মাঝে বিতরন করেন । এছাড়াও নারী সুরক্ষা সামগ্রী ও নগদ ৯০০ টাকা ২০০ পরিবারের মাঝে করে বিতরণ করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com