1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উত্তরার স্কিটি চত্ত্বরে চলছে বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উত্তরার স্কিটি চত্ত্বরে চলছে বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩

এস. হোসেন মোল্লা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার

রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরে অবস্থিত বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে চলছে বঙ্গবন্ধু বিজয় মেলা-২০২৩।

জানা যায়, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মেলা খোলা রয়েছে। মেলা শুরু হয়েছে গত ১০ই ডিসেম্বর এবং চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত। ঠিক ভরদুপুরে মেলার খোঁজখবর নিতে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে তেমন ক্রেতা দৃশ্যমান না হলেও বিকেল ও রাতে দারুন জমজমাট মেলা শুরু হয়ে যায় এবং প্রচুর দর্শনার্থী ও ক্রেতারা হাজির হন বলে জানা গেছে।

জনৈক কৌতুহলী ক্রেতা ও দর্শনার্থী মজনু সীমান্তির কাছে জানা যায়, তিনি অনেকক্ষণ ধরে মেলায় ঘুরে বেড়িয়েছেন এবং কেনাকাটাও করেছেন। তিনি নিজেই গণমাধ্যমকে জানান এই মেলায় ৭০ টার উপরে স্টল রয়েছে। একজন সংগীতশিল্পী এবং সঙ্গীত শিক্ষক হিসেবে তিনি বলেন, এই রকম মেলায় অবশ্যই ভবিষ্যতে দেশাত্মবোধক  গান এবং আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনীও আমরা দেখতে চাই।আরও একজন ক্রেতা জানান,এই মেলা আরও বড়ো আকারে খোলা মাঠে হলে ভালো হয়। তাহলে সবার নজরে সহজে আসবে। শুভাকাঙ্ক্ষী ব্যাক্তি  হিসেবে তাদের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দিবেন এই আবেদন রইলো। তখন দুপুর বিধায় বেশ কিছু স্টল বন্ধ দেখা যায় । দেশীয় বিভিন্ন পণ্যের সমাহারে এই মেলা বেশ ঐতিহ্যপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠেছে । বিভিন্ন স্টলের দোকানী ও মেলা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই মেলার প্রচার-প্রসারসহ সবাইকে আসার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com