1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বৃক্ষরোপণ কর্মসূচি পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭২ বার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকার এর নির্দেশনায় জলবায়ু ভারসাম্য রক্ষায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের এমপি ও ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালার আয়োজনে পৌর শহরের জলেশ্বরিতলা ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কালিতলা এলাকায় গিন্নিদেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এই গাছ তুলে দেওয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেনগিন্নিদেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল ইসলাম, রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ওজিফা খাতুন, পৌর মহিলা লীগের সভাপতি নাসিমা পারভেজ, সাধারণ সম্পাদক আনার কলি সুমি, ওয়ার্ড সভাপতি তাসলিমা আক্তার তিশসহ অন্যান্যরা। সেখানে এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ আজ উন্নয়নের ছায়াতলে রয়েছে প্রধানমন্ত্রী যতদিন থাকবেন ততদিন দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। তিনি আরো বলেন জলবায়ু ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের নির্দেশনায় এমপিদের নির্বাচিত এলাকায় ও সংরক্ষিত নারীদের আসনে বৃক্ষরোপন করতে হবে। সেই নির্দেশনায় কাজ করে যাচ্ছেন তিনি। বিভিন্ন স্থানে ফলস বোনজ ও ঔষধি প্রায় ৫০০ গাছ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com