1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯০ বার

বিপুল রায় – কুড়িগ্রাম প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে নাগেশ্বরীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাগেশ্বরী ডিএম স্কুলে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর ডিএম স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি নাগেশ্বরীর প্রধান সড়ক দিয়ে নাগেশ্বরী সরকারি কলেজ দিয়ে ফিরে যান ডিএম স্কুলে। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চা ‘, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিকেল ৪ টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন , ‘গতকালকে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না। ’ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com