1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী'র রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ বার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, বার বার কারা নির্যাতিত
সাংবাদিক নেতা ও দৈনিক সংগ্রাম’র চীফ রিপোর্টার
রুহুল আমিন গাজী’র রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে আয়োজিত এ দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন স্থানীয় জেলা জামায়াত ইসলামির সেক্রেটারী মাওলানা মুফতি আবদুল হান্নান।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে এর আগে অসুস্থ এ সাংবাদিক নেতা কর্মময় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম,মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনী’র সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক স্বদেশপত্র’র সম্পাদক এন এন জীবন,সময় টিভির ফেনী ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,যমুনা টিভির ফেনীস্থ স্টাফ রিপোর্টার আরিফুর রহমান,দৈনিক আমার সংবাদ’র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী প্রমূখ।শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলায়ত করেন চ্যানেল এস’র জেলা প্রতিনিধি আহসান উল্যাহ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক
অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া, দেশরুপান্তর’র জেলা প্রতিনিধি সফি উল্লাহ রিপন,বণিক বার্তা’র জেলা প্রতিনিধি নুর উল্লাহ কায়ছার,এখন টিভির ফেনী প্রতিবেদক সোলাইমান ডালিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের পন্ডিত, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার,সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান,সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ, ফটো জার্ণালিস্ট এসোসিয়েশন ফেনীর সাবেক সাধারণ সম্পাদক দুলাল তালুকদার প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com