
বগুড়া শিবগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও শিবির
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে পুজা মন্ডব পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডবে গিয়ে পূজা মন্ডব গুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ—খবর নেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের ইউনিয়ন আমীর মো.কামাল হোসেন,আলহাজ অধ্যক্ষ মাওলানা মো.শাহাদাতুজ্জামান সাহেব সাবেক সাংসদ, মো.আরিফ হোসেন সাবেক শিবির সেক্রেটারি কারমাইকেল কলেজ রংপুর,মো.শরিফুল ইসলাম আমীরে জামায়াত সৈয়দপুর ইউনিয়ন, হাফেজ মো.মামুনুর রশিদ কেয়ারটেকার ২ নং ওয়ার্ড ও আমির ইউনিয়ন ওলামা বিভাগ,
মোঃ আল-আমিন হোসেন ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক, মো. আব্দুল আলীম থানা সেক্রেটারি, মো.আব্দুল্লাহ থানা অর্থ সম্পাদক, মো.কোরাইশ থানা অফিস সম্পাদক, মো.জাহিদ হাসান,মো.দাকাইকুল ইসলাম,মো, বেলাল হোসেন প্রমুখ।
সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধির