1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার

 

নরসিংদীর রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার মুছাপুর পাগলা বাজারে মির্জাপুর ও মুছাপুর ইউনিয়ন জামায়াতের যৌথ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম নান্নুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সৈয়দ গোলাম সারোয়ার।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা (সদর) জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি ইসমাঈল হোসেন, অফিস সম্পাদক সাইদুজ্জামান ভূইয়া।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার শাহজালাল পলাশ, জামায়াত নেতা আসাদুজ্জামান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম আলমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com