1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৈনিক আজকের জনবাণী উন্নয়নের কথা বলে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৈনিক আজকের জনবাণী উন্নয়নের কথা বলে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রথিকৃত জাতীয় দৈনিক আজকের জনবাণী উন্নয়নের কথা বলে। শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সাংবাদিক সমবেশে আগত অতিথিগণ এসব কথা বলেন। সম্মেলনে বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ ও নাটোর জেলার প্রতিনিধিগণ অংশ নেন।

দৈনিক আজকের জনবাণীর বগুড়া জেলা প্রতিনিধি মুহাম্মাদ রেজাউল করিম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনবাণীর সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এখন টিভির বগুড়া ব্যুরো চীফ মোঃ মাজেদুর রহমান, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার প্রতীক ওমর ও দৈনিক আজকের জনবাণীর উত্তরাঞ্চল প্রতিনিধি আবুল কাসেম আমিন।

দৈনিক আজকের জনবাণীর অনলাইন সম্পাদক অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তারা বলেন সাংবাদিকের দৃষ্টি হবে প্রখর। সবাই যেখানে কিছুই দেখতে পারেনা সাংবাদিক সেখান থেকেও নিউজের উপকরণ খুঁজে বের করেতে পারেন। একজন নিবেদিত প্রাণ সাংবাদিক জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। সাংবাদিকের বস্তুনিষ্ঠতা বজায় থাকলে সমাজের উন্নয়নের পাশাপাশি জাতিও সমৃদ্ধ হবে।

এসময় দৈনিক আজকের জনবাণীর বগুড়ার সোনাতলা উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান ও আব্দুর রহিম, নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুস সালাম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি কালামানিক দেব, দুপচাঁচিয়া প্রতিনিধি উজ্জল চক্রবর্তী ও শিশির, শেরপুর প্রতিনিধি ইফতেখার আলম, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি আফজাল হোসেন, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি এনামুল হক, জয়পুরহাট প্রতিনিধি আকতারুজ্জামান ও মহসীন আলী, বগুড়া প্রতিনিধি তহমিদুর রহমান, নাটোর/সিংড়া প্রতিনিধি এমরান রানা, শেরপুর প্রতিনিধি মিল্লাত, মোকামতলা প্রতিনিধি খালিদ হাসান, গাইবান্ধা প্রতিনিধি মোঃ উজ্জল মিয়া, আরডিএ প্রতিনিধি হাসিম আলী, কাজিপুর প্রতিনিধি এনামুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com