1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারত থেকে আরও ১৯০০ মেট্রিকটন আলু বেনাপোলে, প্রতি কেজি আলু ২৮ টাকা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারত থেকে আরও ১৯০০ মেট্রিকটন আলু বেনাপোলে, প্রতি কেজি আলু ২৮ টাকা

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার

যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার একটি কার্গো রেলে ৪২টি ওয়াগানে আমদানি করা হয়েছে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু। সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে করে বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে। পণ্য চালানটি খালাস করার জন্য বুধবার রাত ৯টার দিকে নওয়াপাড়ার উদ্দেশে যায় কার্গো রেলটি।
বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেয়।
কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বুধবার বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রফতানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রফতানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগানে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ১৯ লাখ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কার্তারপুর-৩ শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com