
নীলফামারীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক চত্বরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে জেলার সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সহযোগিতার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সহসভাপতি রেফায়েত হোসেন, মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, সহসাধারণ সম্পাদক আব্দুল গাফফার, কোষাধ্যক্ষ আজহার আলী, যুগ্ম কোষাধ্যক্ষ সামসুল হক ও সদস্য আতিয়ার রহমান প্রমুখ।