1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণশুনানির মাধ্যমে শিল্প ও তিস্তাসহ এই অঞ্চলের উন্নয়ন করা হবে-উপদেষ্টা আসিফ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণশুনানির মাধ্যমে শিল্প ও তিস্তাসহ এই অঞ্চলের উন্নয়ন করা হবে-উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার

মো: খলিলুর রহমান,স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকা উপজেলায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার(২৫ ডিসেম্বর) দুপুরে জলঢাকা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা শেষে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

অনুষ্ঠান শুরুতে অবহেলিত জলঢাকা উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার বিষয়বস্তু আলোকপাত করেন, নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা মজলিসের শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামাতের আমির মোখলেছুর রহমান, কেন্দ্রীয় অন্যতম সমন্নয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিওন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমি আগামী ২৫ সালের শুরুর দিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে সাথে নিয়ে এই এলাকায় আসবো, গণশুনালির মাধ্যমে মানুষের কথা শুনবো শিল্প বাণিজ্য কৃষি ও তিস্তার পানির যে সমস্যা তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করবো। আমি আশাবাদী, আপনাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com