1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলঢাকায় উম্মুল কুরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলঢাকায় উম্মুল কুরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার

 

প্লে থেকে ৬ষ্ঠ শ্রেনীর প্রায় সাড়ে তিন শত শিক্ষার্থীদের নিয়ে অত্যাধুনিক ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষার মাধ্যমে সৎ, যোগ্য, সুশিক্ষিত এবং আদর্শবান নাগরিক গঠনের লক্ষ্যে, নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারীতে উম্মুল কুরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উম্মুল কুরা মডেল মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ড. খায়রুল আলম, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মজলিসের সূরা সদস্য ও রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ওবায়দুল্লাহ সালাফি, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মোখলেছুর রহমান, আরও উপস্থিত ছিলেন জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও খুটামারা মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক রকিবুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মোঃ তোবারক হোসাইন।

উদ্বোধন কালে বক্তারা বলেন, মাদ্রাসায় ইসলামি শিক্ষা গ্রহনের ফলে দীনের জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষতার সঙ্গে এই মাদ্রাসাটি পরিচালিত করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠতে পারে। এ মাদ্রাসায় অত্র এলাকার দরিদ্র অসহায় ঝড়ে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, এই মাদ্রাসাটি মালিক শুধু পরিচালনা কমিটি দাবী করলে হবে না, এই মাদ্রাসাটি আমাদের সকলের। আমাদের মডেল মাদ্রাসাটি জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ইসলামি ক্যাডেট সিস্টেম হিসেবে গড়ে উঠুক। যা পরিচালিত হবে আল কোরআন এডুকেশন সেন্টারের সিলেবাস অনুযায়ী।

উদ্বোধনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান পরিচালক তোবারক হোসাইন বলেন, আমরা নতুন হিসেবে হলেও আমাদের বৈশিষ্ট্য গুলো মধ্যে যা যা থাকবে তা হলো, সম্পূর্ণ ইসলামী পরিবেশ, রুটিন ভিত্তিক পাঠ্যপুস্তক অধ্যায়ন, সালাত আদায় বাধ্যতামুলক। তিনি বলেন, অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে, নৈতিক মান-উন্নয়নে মোটিভেশন প্রোগ্রাম, শিক্ষার্থীদের বিনোদন নিরাপত্তার সুব্যবস্থা করেছি। অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসাটি থেকে মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে প্রতিষ্ঠানের এই পরিচালক জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com