
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দাহারপুকুর ও ফেরসা আবাসন প্রকল্পের উদ্যোগে মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমির সভাপতিত্বে সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দাহারপুকুর ও ফেরসা আবাসন প্রকল্পের উদ্যোগে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় পায়রা, বেলুন উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাংগঠনিক সম্পাদক উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম ও সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় আব্বাস আলী
তিনি বলেন, আমলারাই সব আমলে সরকারকে ডুবায়। আমরা চাই না এই সরকার ডুবে যাক বা ফেইল করুক। সরকারে যারা আছেন দয়া করে আমলাদের নিয়ন্ত্রণমুক্ত হোন। নয়তো আপনারাও ডুববেন, দেশও ডুববে।
ছাত্র জনতার এই রক্ত যদি বৃথা যায় এরজন্য দায়ী থাকবেন আপনারা। আপনাদের উপর আস্থা রেখেই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ফ্যাসিবাদ অনুগত আমলা ও ফ্যাসিবাদের দালালরা অঘটন ঘটতে পারে। সচিবালয় ঢালাও প্রবেশ পাস বাতিল কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকলে আগুনের সঠিক অনুসন্ধান ও তদন্ত হবে না।
আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগের হায়েনারা আমার উপরে হামলা, মামলা, জেল,জুলুম, নির্যাতন চালিয়েছে এমনকি আমাকে বার বার হত্যার চেষ্টাও করা হয়েছে। মহান আল্লাহর বিশেষ রহমতে এবং জিয়া পরিবারের সার্বিক সহযোগিতা ও আপনাদের দোয়ায় আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি বিএনপির নমিনেশন কাকে দিবে সেটা বড় কথা নয়, কে সভাপতি, সাধারণ সম্পাদক হবে সেটাও কোন বড় নয়। বিএনপির ৩১দফা বাস্তবায়নে জনগণের নিকট পৌছাটাই বড় কথা। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, খেলাধুলা, সাংস্কৃতি মন ও দেহকে সুস্থ রাখে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তেমনি আমাকেও আপনাদের অন্তরে একটু জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আগামীতে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আমি বিশ্বাস করি আমার রাজপথের শ্রম,ঘাম,সাহসী পরিশ্রম কখনো বৃথা যাবে না যে কোন আপদ বিপদে আপনাদের পার্শে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মিলন মন্ডল, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান সরদার মাস্টার, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ৯ নং ইউপি সদস্য হেলাল তালুকদার, মামুদপুর বি এল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল মাস্টার, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সানোয়ার কাজী, ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জিয়াউল ফকির জিয়া, আনিসুর রহমান, বায়েজিদ মাহমুদ, ফজলুর রহমান, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম, ইয়াছিন আলী,আবু তালেব, শামিম মন্ডল, মশিউর, খোকন সহ প্রায় শতাধিক বিএনপির নেতা কর্মীরা এবং হাজার হাজার দর্শনার্থী৷