
আজ ২রা জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল বেলা চট্টগ্রাম থেকে ট্রাক যোগে প্রতিমা বিগ্রহগুলো একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের সুয়ালক হরি মন্দিরে নিয়ে আসা হয়। বান্দরবান থেকে শতশত সনাতনী সুয়ালক মন্দিরে অংশগ্রহণ করেন পরে দুপুরে মন্দিরে আগত পূর্ণাথীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়।
সনাতনী ভক্তদের অংশগ্রহণে মোটরসাইকেল যোগে এবং গাড়ি বহরে সুয়ালক হরি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় ধর্মীয় গানবাজনা ও কৃর্তন করে বান্দরবান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। ভক্তদের আনন্দ উল্লাসে কৃর্তন করে প্রতিমা বিগ্রহগুলো পুস্প, উলুধ্বনি, সঙ্কধ্বনি দিয়ে বরণ করা হয়। প্রতিমা বিগ্রহগুলোর মধ্যে রয়েছে দেবী দূর্গা, লক্ষী,সরস্বতী,কালী এবং শ্রী কার্তিক, গণেশ, বিষ্ণু ও রাধাকৃষ্ণ।
উপস্থিত ভক্তরা জানান অনেক দিনের প্রত্যাশা পুরণ হওয়ায় তারা খুব আনন্দিত এবং উল্লাসিত পাশাপাশি এই বিগ্রহ স্থাপন করার মহৎ উদ্যোগকে সফল করার জন্য নতুন দায়িত্ব নেওয়া আহবায়ক কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি।