1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার

 

নাইক্ষ্যংছড়ি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টায় নাইক্ষ্যংছড়ি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আবদুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক গবেষক এ এস এম সুজা উদ্দিন। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং মানুষের অধিকারের ভিত্তিতে।

তিনি বলেন, বহিশক্রুর চোখ আমাদের সীমান্ত অঞ্চলে এবং এই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মানুষ আন্তর্জাতিক সীমান্তের মানুষ তাদেরকে শুধু একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না। আগামী দিনে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও মায়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে।

গবেষক এ এস এম সুজা উদ্দিন আরো বলেন, এটা কসমোপলিটন অঞ্চল। শুধু সরকার নয়, এই অঞ্চলের মানুষও অতন্দ্র প্রহরী। এখানে মানুষ অনেক কষ্ট করে। ঢাকার মানুষ এই অঞ্চলের মানুষের ভাষা বুঝে না,তাই এখানে এসে বুঝে আগামীর বান্দরবানের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী, শোয়াই বুল হাসান আরিফ, মোনতাসীর মাহমুদ আদনান, মুহাম্মদ সাইম উদ্দিন, একরামুল হক, সরওয়ার কামালসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও তাদের ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com