1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

 

খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪ জানুয়ারি বিকেল ৪ টার দিকে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ আঁখি শেখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রিয়াংকর কুন্ডু , উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদের , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হানিফ সিকদার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান ।

অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন কলেজ , স্কুল এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।
এ মেলায় তেরখাদা উপজেলার ১৬ টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com