1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার

 

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কনফারেন্স হলে আয়োজন করা হয় উক্ত মতবিনিময় সভা। সভার শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্যক্তবে তুলে ধরা হয় বান্দরবান পার্বত্য জেলাকে আরো সুন্দর ও আকর্ষণীয় পর্যটক বান্ধব গড়ে তোলার পাশাপাশি নানা স্থরের সমস্যা তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি বলেন, অপরূপ সৌন্দর্য্যের এই ভুমিকে আমি আগে থেকেই প্রছন্দ করি এবং এই সৌন্দর্যের জায়গায় কাজ করার পাশাপাশি মানুষের সেবা করার সুযোগ আমি হাতছাড়া জরতে চাই না। চাকরি শুরু থেকে আমি চেষ্টা করেছি মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের জন্য কাজ করে যেতে কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় কিছু কুচক্র মহল আমার বিরুদ্ধে লেগেছিল কিন্তু আমি আমার দায়িত্ব পালনে বদ্ধপরিকর ছিলাম যা ভবিষ্যতে ও থাকব। তিনি আরো বলেন আমি সবসময় চেষ্টা করব মানুষের কল্যাণের জন্য কাজ করতে এবং প্রত্যাশা করেন সবসময় সাংবাদিক সহযোগিতা পাবেন। যাতে করে আমি বান্দরবান থেকে চলে গেলেও বান্দরবানবাসীর ভালোবাসা নিয়ে যেতে পারি।

তিনি আরও বলেন , ‘এ অঞ্চলের প্রধান অর্থনৈতিক শক্তি হচ্ছে পর্যটন। পর্যটন খাতের সম্প্রসারণে আরও বেশি গুরুত্ব দেওয়া হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। মানুষের প্রয়োজনে এবং কল্যাণে পাশাপাশি সুরক্ষা ও উন্নয়নে আমি কাজ করে যাব।’

এসময়, জেলা প্রশাসক বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘গণমাধ্যম হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকরা যদি আমার কোনো ভুলত্রুটি ধরিয়ে দেন, তবে আমি সেটি গ্রহণ করব এবং বান্দরবানের সমস্যাগুলো ও সম্ভাবনাগুলো খুঁজে বের করার জন্য আমি তাদের সহযোগিতা চাই।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সহকারী কমিশনার (এনডিসি) আসিফ রায়হান, গণমাধ্যমকর্মী অধ্যাপক মো. ওসমান গনি, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবে কোষাধ্যক্ষ মোঃ মুসা ফারুকী, এটিএন বাংলা প্রতিনিধি মিনারুল হক, প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তীসহ কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com