1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সূর্যদেব সংঘের উদ্যোগে উদযাপিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সূর্যদেব সংঘের উদ্যোগে উদযাপিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৫

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার

 

বান্দরবান সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মন্দির সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সহযোগিতায় এবং সূর্যদেব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পুজা ২০২৫ ।

মূলত সরস্বতী হচ্ছে বৈদিক সংস্কৃত শব্দ যার মূল উৎস হচ্ছে সনাতন ধর্মের প্রধান এবং সবচেয়ে প্রাচীন শাস্ত্র বেদ। পবিত্র বেদ এর বিভিন্ন মন্ত্রে সরস্বতী শব্দের প্রয়োগ রয়েছে এবং অসংখ্য গুনবাচক নামের মধ্যে একটি হচ্ছে সরস্বতী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজার আয়োজন করা হয়। এজন্য সরস্বতী পুজাকে বসন্ত পঞ্চমী নামেও ডাকা হয়।

এবছর ৩রা ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে।

প্রসঙ্গত গত ১৭ বছর ধরে একালাবাসীর সার্বিক সহযোগিতায় উদযাপন হচ্ছে এই সরস্বতী পুজা, সময়ের পরিবর্তনে পুজার দায়িত্ব নিচ্ছেন নতুন প্রজন্ম, তবে নিজেদের ধর্মীয় সংস্কৃতির ধরে রাখার পাশাপাশি নিজেদের মাঝে ধর্মীয় জ্ঞান প্রসারে তারা বদ্ধপরিকর।

পুজার কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০ঘটিকায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১১টায় গীতাপাঠ , পরিবেশনায় থাকবেন সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ গীতাশিক্ষা ও নৈতিক শিক্ষালয় এর শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী ইত্যাদি । আয়োজক কমিটি উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
পুজাঙ্গন: সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম, স্টেডিয়াম এলাকা, বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com