
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুর এমইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে ৯ ফেব্রুয়ারি মাদরাসা অডিটোরিয়ামে মাদরাসার অধ্যক্ষ মোঃ সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সোবহান। এছাড়াও এলাকার সমাজ সেবক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, মাদরাসা প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম সহ স্থানীয় শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী অভিভাবক, শিক্ষক প্রতিনিধি, বিদায়ী শিক্ষার্থী বক্তব্য রাখেন।