1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিটি ব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির চুক্তি সই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিটি ব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির চুক্তি সই

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৩ বার

সিটি ব্যাংক এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে ইডকলের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক ইডকলকে এখন থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানশিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইডকল-এর কার্যনির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সিটি ব্যাংকের হেড অব করপোরেট এন্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহ্সিন হক এবং ইডকল-এর ডেপুটি সিইও এবং চিফ ফিনানশিয়াল অফিসার এস এম মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com