1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাইকগাছার কপিলমুনিতে বিনোদ বিহারী সাধুর ৯০তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাইকগাছার কপিলমুনিতে বিনোদ বিহারী সাধুর ৯০তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২১২ বার

সাগর কুমার বাড়ই , খুলনা //

খুলনার কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯০ তম তিরোধান দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে রায় সাহেব বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্বর্গীয় রায়সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও সকাল ১০ টায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সন্ময়ে একটি শোভাযাত্রা কপিলমুনি বাজার প্রদক্ষিণ শেষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর বেলা ১১ টায় উক্ত মাঠ প্রাঙ্গণে তাঁর কর্মজীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

প্রধান অতিথিতার বক্তব্য বলেন রায় সাহেব ছিলেন একজন ঘন জন্মা পুরুষ তিনি তার মেধার বিকাশ দিয়ে কপিলমুনি বাসির জন্য সেবামূলক প্রতিষ্ঠান সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে গেছেন তিনি সবাইকে বিনোদ ভাবাদর্শে তাঁর আদর্শ বুকে ধারণ করে জনকল্যাণমূলক কাজ করার দাবি জানান ।

এছাড়া তিনি কপিল মুনি বাসীর বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করে সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভীক নিয়ে ব্যবসা করবেন কাউকে একটি টাকাও চাঁদা দিবেন না ।

যদি আমার নাম ভাঙ্গিয়ে আমার কোন লোক এই চাঁদাবাজির সাথে যুক্ত থাকে আপনারা সরাসরি আমাকে জানাবেন আমি তার ব্যবস্থা করব ।

জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আমি জীবনের শেষ দিন পর্যন্ত কয়রা পাইকগাছা বাসির সেবা করে যেতে চাই

চলার পথে যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে আপনার আমাকে শুধরে দিবেন।

আমি আপনাদের সন্তান সুখে-দুখে আমি আপনাদের সাথে থাকতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস , চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস , অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার , আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার , ত্রিদিব কান্তি মন্ডল , মুজিবর রহমান , প্রভাষক রেজাউল করিম খোকন , প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল , রহিমা আক্তার শম্পা , চম্পক কুমার পাল , সাধন কুমার ভদ্র , কপিলমুনি প্রেসক্লাবে সভাপতি জিএম হেদায়েত আলী টুকু , দিপক কুমার মন্ডল , শেখ আব্দুর রশিদ , এম বুলবুল আহমেদ , সরদার মোজাফ্ফর হোসেন , রামপ্রসাদ পাল , অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপী , প্রভাষক কামাল হোসেন , শিক্ষক খলিলুর রহমান , সরদার বজলুর রহমান , বিধান চন্দ্র ভদ্র , এম মাহমুদ আসলাম , রবিন অধিকারী , সালাম মোড়ল , হিমাদ্রী শেখর দে , শিক্ষক নুরুজ্জামান , শিক্ষক পলাশ দাশ , কৃষ্ণেন্দু দত্ত , অনুপম সাধু , পবিত্র সাধু , রণজিত অধিকারী , মধুসূদন হালদার ,আনিস গাজী , সরদার জাহাঙ্গীর আলম , শুভংকর রায় শুভ , জিএম হারুনার রশিদ , রাসেল সরদার , হাফিজুর রহমান , তৈয়বুর রহমান রকি , আব্দুল হাকিম , সীমান্ত রায় , রনি , আনিস গাজী ,ইমরান বিশ্বাস , সাজু বিশ্বাস প্রমুখ।

এছাড়া কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল , মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় , বিনোদ বিহারী শিশু বিদ্যালয় , কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী , অভিভাবক ও বাজার ব্যবসায়ীবৃন্দ।

উক্ত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়াত করেন শিক্ষক মাওলানা এস এম আবুল হোসাইন ও গীতা পাঠ করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদে সভাপতি জগদীশ দে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন ও কপিলমুনি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com