1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৬ বার

রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগরকে সভাপতি ও দৈনিক চিত্র পত্রিকার রিপোর্টার এম রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২৩শে মার্চ) বিকালে রামপুরা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
 

এসময় রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এবং অত্র ক্লাবের অপর দুই উপদেষ্টা কালের কন্ঠ পত্রিকার মাহমুদ হোসেইন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবর উপস্থিতিতে গঠিত এই কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার সিটি রিপোর্টার (রামপুরা) আখিনুর আক্তার ও বিজয় টিভির রিপোর্টার আশরাফুল ইসলাম সহ-সভাপতি, দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ, নিউজ টুয়েন্টি ফোরের রিপোর্টার শাহরিয়ার আলম ও মোহনা টিভির মেজবাহ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল টিভির রিপোর্টার আনজাম খালেক সাংগঠনিক সম্পাদক, আনন্দ টিভির রিপোর্টার ফরিদুল ইসলাম অপু কোষাধ্যক্ষ, দৈনিক সবুজ বাংলাদেশ এর স্টাফ রিপোর্ট মহিউদ্দিন জামিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আসাদ উল্লাহ আইন বিষয়ক সম্পাদক, ভোরের পাতার রিপোর্টার খান শান্ত, বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার ইমাম হোসেন ইমন প্রচার সম্পাদক, সকালের সময় পত্রিকার রিপোর্টার মো. মুস্তাকিম উপ-প্রচার সম্পাদক, দৈনিক অপরাধ চক্র পত্রিকার রিপোর্টার জাকির হোসেইন রিমন প্রকাশনা বিষয়ক সম্পাদক, দৈনিক এই বাংলা পত্রিকার রিপোর্টার মোঃ সুজন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার রিপোর্টার রেজওয়ান রনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আনন্দ টিভির সিটি রিপোর্টার সোনিয়া দেলোয়ার নারী ও শিশু বিষয়ক সম্পাদক, দৈনিক অপরাধ চক্র পত্রিকার রিপোর্টার লোকমান হোসেন শ্যামল আপ্যায়ন বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক সুসময় পত্রিকার রিপোর্টার নিজাম উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক ও একাত্তর টিভির রিপোর্টার আরিফ হক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার তুহিন ভুইয়া, আজকের সংবাদ পত্রিকার রিপোর্টার হাবিবুর রহমান রাজ, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার রিপোর্টার এস এম ওয়ালিদুজ্জামান শুভ, দৈনিক শ্যামল বাংলা পত্রিকার রিপোর্টার মো. ইসমাইল হোসেন বাবু, অন্যজগত পত্রিকার রিপোর্টার মুনিরুল ইসলাম ও সাপ্তাহিক সুসময় পত্রিকার রিপোর্টার জিয়াউল হককে নির্বাহী সদস্য করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com