
জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য সমাধান এর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে প্রতিবারের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে পৌর শহরের রোড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য সমাধান এর কার্যালয়ের ১৫০ জন মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য সমাধান এর চেয়ারম্যান ফজলে রাব্বির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আবু শাহীন ও আকতার হোসেন, রহিমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, এ্যাড. মেহেদী হাসান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইমরোজ হক, ইমরান আলী, মতিউর রহমান, সুমন আলীসহ অন্যান্যরা।

সংগঠনটির এমন কর্মকাণ্ডে স্বাগত জানিয়েছেন অসহায় ও দুঃস্থ মানুষের। সেই সাথে তারা বলেন সামনের দিনগুলোতে ভালো কাজের মাধ্যমে আরো এগিয়ে যাবে এই মানবতার প্রতিষ্ঠানটি।