1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় ঈদগাহে মোনাজাতে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দোয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় ঈদগাহে মোনাজাতে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দোয়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৫৮ বার

এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। যারা দেশ পরিচালনা করছেন, তাদের হেফাজত করতে দোয়া করা হয়।

এ সময় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মোনাজাতে খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, “হে আল্লাহ, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুন। এ দেশের জন্য যারা কাজ করছেন, তাদের উত্তম প্রতিদান দিন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখিয়েছেন, জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের শাহাদাত কবুল করুন। যারা আহত আছেন, তাদের পূর্ণ সুস্থতা দান করুন। তাদের রক্তের সঙ্গে গাদ্দারি হয় এমন কোনো কাজ যেন আমাদের মাধ্যমে না হয়। ঐক্যবদ্ধভাবে ঈমান ও আমলের সঙ্গে দেশের আদর্শ নাগরিক হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেশের অমুসলিমরা যেন আরো বেশি নিরাপদে থাকতে পারেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।”

মোনাজাত শেষে, মা, বাবা, আত্মীয়স্বজনদের জন্য দোয়া করা হয়।

ঈদের প্রধান জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় লাখো মুসল্লি অংশ নেন। মোনাজাত শেষে, প্রধান উপদেষ্টা উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com