1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মানিক মিয়া অ্যাভিনিউতে আনন্দে মাতোয়ারা মুসল্লিরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মানিক মিয়া অ্যাভিনিউতে আনন্দে মাতোয়ারা মুসল্লিরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৬৭ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঈদুল ফিতরের কালজয়ী ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানে মাতোয়ারা হয়েছেন মুসল্লিরা। তারা আনন্দে নেচে গেয়ে ঈদ উদযাপন করছেন।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত শেষে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এলে ঈদ উৎসব শুরু হয়। ঈদ উৎসবের সার্বিক আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

dhakapost

অনুষ্ঠানের শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলার মানুষ দীর্ঘদিন ঈদের জামাত শেষে আনন্দ করতে পারেনি। নামাজ শেষে মানুষকে ঘরে ফিরে যেতে হয়েছে। এটি আর হবে না। এখন থেকে মানুষ উৎসব পালন করবে।

অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, সার্বিক নিরাপত্তা দিতে ডিএমপি, সিটিটিসি, সোয়াটসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। অনুষ্ঠানস্থলে হাজার হাজার মুসল্লি রয়েছেন। তারা গানে গানে আনন্দ উল্লাস করছেন।

dhakapost

ঈদ উৎসবে সংগীত পরিবেশনের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com