1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার

মোঃ জাকারিয়া হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও রংপুর-দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মো. আজিজুর রহমান সরকার (স্বপন) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমীর মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। এছাড়াও ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি এডভোকেট সাইফুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি জাফর আলী ও বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা নেতাকর্মীদের ইসলামী তাকওয়া অনুসারে নিজেদের তৈরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এছাড়া জুলাই-আগষ্ট শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com