1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত আইজি ড. বিপ্লব - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত আইজি ড. বিপ্লব

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার

কাজল, মাদারগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ও মাদারগঞ্জের গর্ব ড. আশরাফুর রহমান বিপ্লব সম্প্রতি রাজধানীতে মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রকৌশলী মুনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফয়সাল মাহমুদ, সাবেক সচিব প্রকৌশলী মো. আব্দুল আওয়াল, অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ সমাজসেবক, শিক্ষাবিদ ও মুরুব্বিরা।

অনুষ্ঠানে ড. বিপ্লব বলেন, “মাদারগঞ্জের টান কখনোই ভুলতে পারি না। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা।”

আলোচনায় উঠে আসে মাদারগঞ্জের অতীত স্মৃতি, শিক্ষাজীবন ও উন্নয়নের স্বপ্ন। উপস্থিত সবাই ড. বিপ্লবের সাফল্যে গর্বিত অনুভব করেন এবং তাঁকে “মাদারগঞ্জের উজ্জ্বল বাতিঘর” হিসেবে অভিহিত করেন।

মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই স্মরণীয় আয়োজন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে সবাই আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com