
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুম ঠাকুরগাঁও উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, গার্লস গাইডের স্থানীয় কমিশনার মনোয়ারা বেগম লিলি, স্থানীয় সম্পাদিকা ফারাতুন নাহার প্যারিসের, স্থানীয় কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা পারভীন, জেলা কোষাধ্যক্ষ সালেহা খাতুন, ওয়ারেন গাইডার আজিজা আখতার জাহানসহ অন্যান্যরা। সভায় নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে হলদে পাখি সামনে দিনগুলোকে আরো কিভাবে ভালো কার্যক্রম করা যাবে সে বিষয়ে দিকে দিকনির্দেশনা দেয়া হয়।
মতবিনিময়ে সদর উপজেলার প্রায় ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক গণ উপস্থিত ছিলেন।