1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলা বিএনপির মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলা বিএনপির মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮০ বার

স্টাফ রিপোর্টার: ৮ই মে,২০২৫ইং সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার ৬ টি ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান খাঁন জুলফিকার আলী জুলু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসির আহমেদ , শেখ আনিসুর রহমান , নাজমুসসাকিন পিন্টু , আব্দুস সালাম ও আরিফুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এফ এম হাবিবুর রহমান , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান , মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , সরদার আব্দুল মান্নান , মোঃ সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক , মোল্যা হুমায়ুন কবির , মোঃ মিল্টন হোসেন মুন্সী , লস্কর আবুল কালাম আজাদ , শেখ আজিজুর রহমান আজিবার , মোঃ গোলাম মোস্তফা ভুট্টো , শেখ ইউসুফ আলী , মোঃ মোবাদের আলম , শেখ ইমদাদুল হক , মোঃ আবুল বাশার , এস কে নাসির আহমেদ , মোঃ সাইফুল ইসলাম মোড়ল , এড. শহীদুল ইসলাম , শেখ জাহিদ হাসান , লস্কর জাহাঙ্গীর আলম , মোঃ পলাশ শেখ , শেখ মফিজুল ইসলাম , খাঁন গিয়াস উদ্দিন।

সভায় বক্তারা বলেন, উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সংগঠনিক ভাবে আরও গতিশীল এবং বেগবান হতে হবে। অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দলকে সুসংগঠিত করে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com