1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে উদ্ধারকৃত নবজাতক শিশুটির পরিচয় মিলেছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে উদ্ধারকৃত নবজাতক শিশুটির পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৪ বার

মোঃ জাকারিয়া হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া ৮ দিন বয়সী কন্যা শিশুটির বাবা মায়ের পরিচয় অবশেষে পাওয়া গেছে। শিশুটি জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকায়। 

শনিবার (২৪ মে) দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  ২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রশাসনের সহায়তায় শিশুটিকে অভিভাবকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। জানাগেছে, গত শুক্রবার সকালে উপজেলা সদরের বাংলালিংক টাওয়ার সংলগ্ন মিলন মিয়া ও আসমাউল হোসনা দম্পতি তাদের বাড়ির ওয়াশরুমের পাশে একটি নবজাতকের কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে। পরে তারা অভিভাবক খুঁজে না পেয়ে শিশুটিকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে ওই শিশুটির বিমাতা ভাই শুক্রবার রাতে শিশুটির মাকে ফোন করে তথ্য জানায়। পরে রাত দুইটার দিকে অভিভাবক শিশুটির মা ভূরুঙ্গামারী থানায় যোগাযোগ করে।

পুলিশ জানায়, আসমাউল হোসনা ও জাহানারা বেগম সম্পর্কে খালাতো বোন। গত ১৭ মে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নুরজাহান বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন।  নুরজাহানের স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত শুক্রবার সকালে ঘর থেকে নবজাতক শিশুটিকে নিয়ে কাউকে কিছু না বলে ভূরুঙ্গামারীতে আসমাউল হোসনার বাড়ির পাশে গোপনে রেখে চলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে উদ্ধার করে ভূরুঙ্গামারী থানার সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটি সুস্থ আছে এবং তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। ইউএনও, ওসি ও সমাজসেবা কর্মকর্তার উপস্থিততে শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার  অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। পরিচয় যাছাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com