1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু!! এলাকায় শোকের ছায়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু!! এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৫ বার

ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে কলা গাছের ভেলায় চড়ে খেলতে যেয়ে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ হৃদয় বিদারক ঘটনা ঘটে শনিবার ২৪শে মে দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে।

স্থানীয়রা জানান,দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে বেশী পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ৩ টার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত বাচ্ছা দু’টি বৈরীহরিণমারী গ্রামের প্রাক্তন পত্রিকা বিক্রেতা শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) একই গ্রামের মজনু মিয়ার নাতি ও আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু দুটির আকস্মিক মৃ+ত্যুতে উভয় পরিবারের মাঝে শোকের মাতম সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com