1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭২ বার

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার: শনিবার বিকাল ৩টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা তেরখাদার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার , দারিদ্র বিমোচন অফিসার অরুফা বেগম , পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল , সহকারী নির্বাচন অফিসার মোমতাহেনা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধ এস এম মফিজুল ইসলাম জুম্মান , সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম , সাংবাদিক আবুল হোসেন বাবু মোল্যা ও হামিম বিল্লাহ। এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ ‘স্বর্ণা অত্যন্ত সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে তেরখাদাকে একটি সুখী সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত করার আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com