1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এক ছবিতেই সাত চরিত্রে ইধিকা পাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এক ছবিতেই সাত চরিত্রে ইধিকা পাল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮২ বার

প্রকাশ্যে এল টালিউডের নতুন ছবি ‘বহুরূপ’ এর পোস্টার। যেখানে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের লুক। অবাক করা বিষয় হলো, এই ছবিতে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে; সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন সোহম চক্রবর্তী।

এই কাজ সম্পর্কে ইধিকা বলেছেন, ‘এই ছবি আমার কাছে অন্যরকম একটা ছবি। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ছিল।’

ইধিকা বলেন, ‘আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই ছবির পরিচালকও নতুন কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।’

ছোটপর্দায় কাজ দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন ইধিকা। কয়েকটি ধারাবাহিকের পরেই সোজাসুজি কাজ করার সুযোগ পান বড়পর্দায়। শুধু তাই নয় কাজ করেছেন প্রথম ছবি থেকেই একের পর এক সুপারস্টারের সঙ্গে।

বর্তমানে দুই বাংলাতেই ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তা। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ  শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকের মন জয় করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com