1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এফডিসিতে রামদা হাতে শাকিব খানকে খোঁজা যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এফডিসিতে রামদা হাতে শাকিব খানকে খোঁজা যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭৩ বার

গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সেদিন রামদা হাতে এক যুবক এফডিসিতে ঢুকে পড়েন এবং শাকিব খানের খোঁজ করতে থাকেন।

এসময় তার চিৎকার-চেঁচামেচি ও ভাঙচুরে উপস্থিত লোকজন সবাই হতবাক হয়ে পড়েন। পরিস্থতি বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এফডিসিতে প্রবেশ করে ওই যুবক শাকিব খানের নাম ধরে চিৎকার করতে থাকে। এসময় তিনি জানান, তার বাড়ি জামালপুর। গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছিল, কিন্তু টাকা পায়নি। তাই শাকিব খানের কাছে পাওনা টাকা তুলতে এসেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আমরা তখন এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বাইরে এসে দেখি, এক যুবক চাপাতি (রামদা) হাতে ভাঙচুর করছে এবং চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা পুলিশে খবর দেই। এর আগ পর্যন্ত তাকে নানা কথায় ব্যস্ত রাখার চেষ্টা করি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।’

এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। রোববার (১ জুন) মানিক মিয়াকে আদালতে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com