1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট ‘সমাধান’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট ‘সমাধান’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯৩ বার

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের এক‌টি সহ‌যোগী প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট সোমবার (২ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশে কার্যত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-কে ২০২৫ সালের ২ জুন থেকে পিএসডি ও এডিসিঅ্যান্ডএল (সমাধান) শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ই-ওয়ালেট সেবা দেওয়ার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দিয়েছে।

‘সমাধান সার্ভিসেস লিমিটেড’ ২০২১ সালের ১৬ নভেম্বর পিএসপি লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রথম আবেদন করে।

প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেরি করে। প‌রে গত বছরের ২৯ সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সমাধানের এনওসি মঞ্জুর করে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন গভর্নর রউফের কাছে সমাধানের আবেদন পাঠানো হয়। কিন্তু সে সময় তা অনুমোদন দেওয়া হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রামীণ টেলিকম ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষের পরিপ্রেক্ষিতে সমাধানের আবেদনটি নিয়ে বিলম্ব করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন তারা।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার। নতুন গভর্নর হন ড. আহসান এইচ মনসুর। নতুন গভর্নর এসে আবেদনটি গ্রহণ করেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে শর্তসাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়।

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে ৯ জন সদস্য আছেন। তারা প্রাথমিকভাবে গ্রামীণ টেলিকমের মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান।

বর্তমানে দেশে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পাওয়া আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ ও রিকারশন ফিনটেকসহ আটটি পিএসপি আছে।

সংশ্লিষ্টরা জানান, মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি ও বাংলালিংক ডিজিটাল ওয়ালেট নিয়ে আসতে আগ্রহী।

দারাজ ও চালডালের মতো অনলাইন মার্কেট প্লেস ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

এর বাইরে মোবাইলে আর্থিক সেবা (এমএফএম) দেওয়া প্রতিষ্ঠানগুলোও কেনাকাটা, বিল পরিশোধ ও লেনদেন সুবিধা দেয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ১৬টির মতো ব্যাংক এ সেবা দিচ্ছে। এগুলো হলো– ব্র্যাক ব্যাংকের বিকাশ, ডাচ্-বাংলার রকেট, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপায়, সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ, ওয়ান ব্যাংকের ওকে, মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশ, প্রাইম ব্যাংকের প্রাইম ক্যাশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পট ক্যাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল মানি, মেঘনা ব্যাংকের ট্যাপ এন পে। এ ছাড়া রূপালী, ফার্স্ট সিকিউরিটি, বাংলাদেশ কমার্স, এনসিসি ও যমুনা ব্যাংক দিচ্ছে শিওর ক্যাশ সেবা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com