1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি যখন মাদক মামলার আসামী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি যখন মাদক মামলার আসামী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮১ বার

স্টাফ রিরোর্টার: মাদক দ্রব্য বহন করায় নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি সালমান শাহকে সাময়িক বরখাস্ত করে নীলফামারী থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। সালমান শাহ গাজীপুর জেলার কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

মঙ্গলবার ভোরে(১৭জুন) কারাগারের প্রধান ফটকের ভেতরে তার শরীর তল্লাসী চালিয়ে প্যান্টের ভেতর থেকে আট গ্রাম গাঁজা উদ্ধার করে কারারক্ষিরা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে নীলফামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুত্র জানিয়েছে, কারাগারে বন্দিদের মাঝে মাদক দ্রব্য সরবরাহের জন্য গাঁজা বহন করছিলো সে। এরআগেও তার বিরুদ্ধে মাদক বহন করার অভিযোগ রয়েছে। নীলফামারী জেলা কারাগারের জেলার ফারুক হোসেন জানান, গোপন সুত্রের মাধ্যমে আমরা জানতে পারি কারারক্ষি সালমান শাহ মাদক বহন করছিলেন। তাকে আমরা পর্যবেক্ষণ করছিলাম। ভেতরে প্রবেশ করার পর তার শরীর তল্লাসী করা হলে গাঁজা পাওয়া যায় প্যান্টে। এ ঘটনায় আমি বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছি।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মোশাররফ হোসেন তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

ওসি বলেন, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে, কারাগারের আরো কেউ মাদকের সাথে জড়িত রয়েছে কিনা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com