1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে প্রকল্প সেবার ফি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে প্রকল্প সেবার ফি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৬ বার

সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পরামর্শ, ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা নিতে হয়। এসব সেবার অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন অনুমোদন ছাড়াই সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শকের ফি, ব্যবস্থাপনা ফি এবং অন্যান্য চলতি সেবার অর্থ ব্যাংকগুলো বিদেশে পাঠাতে পারবে। আগে এ ধরনের লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধা নিতে হলে কিছু শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদনও থাকতে হবে। পাশাপাশি বিদেশি সেবা প্রদানকারীর (বেনিফিশিয়ারি) সঙ্গে চুক্তি থাকতে হবে। প্রতিটি খরচের অর্থ পাঠানোর সময় প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সেবা গ্রহণের প্রমাণস্বরূপ একটি সনদপত্র এবং ইনভয়েস দিতে হবে। এছাড়া উৎসে কর, মূল্য সংযোজন কর এবং অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রয়্যালটি, কারিগরি জ্ঞান বা কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজি বাবদ ফি পাঠাতে হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক নির্ধারিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এখন প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করলেই ব্যাংকের মাধ্যমে সহজেই বিদেশে অর্থ পাঠানো যাবে। ফলে আর পূর্বানুমোদনের জটিলতায় পড়তে হবে না, যা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com