1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হলিউড থেকে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮০ বার

২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর তালিকায় নাম উঠল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। জানা গেছে, ভারত থেকে দীপিকাই প্রথম, যিনি এই বিশেষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। ‘মোশন পিকচার্স’ বিভাগে অভিনেত্রীর নাম ঘোষণা করেছে হলিউড চেম্বার অফ কমার্স।

দীপিকার এই প্রাপ্তির নেপথ্যে রয়েছে ব্যতিক্রমী পদ্ধতি। হলিউড ওয়াক অফ ফেম-এর ওয়েবসাইট থেকে জানা যায়, যে কেউ তার পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারে। এমনকি কোনো অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারে অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে।

তবে এই মনোনয়ন জমা পড়ার পর সেই নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন না এলে মনোনয়ন গ্রহণ করা হবে না। আবার তারকাদের পক্ষ থেকে অনুমোদন এলে কোনো স্পনসরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয়। অথবা সেই নির্দিষ্ট তারকারাও এই ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর তারকার জন্য খরচ করতে পারে।

এই স্মারক তারকা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় ৭৩ লক্ষ রুপি। মনোনয়ন প্রক্রিয়ার খরচও কম নয়। এতে খরচ হয় প্রায় ২৩,৫০০ রুপি। তবে দীপিকার ক্ষেত্রে এই খরচ কে বহন করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

তবে হলিউডের তারকাদের মধ্যে যেখানে নাম তোলার স্বপ্ন দেখেন এমিলি ব্লান্ট, মাইলি সাইরাস, গর্ডন রামসের মতো তারকারা, সেখানে দীপিকার উপস্থিতি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত- এমনটি মনে করেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com